হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে—

১ সেপ্টেম্বর— প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

৫ সেপ্টেম্বর— দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচি— সুবিধাজনক দিনে দলের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের নেতা হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেবেন শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং গণতন্ত্রে তিনটি প্রত্যয় সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। একটি তলাবিহীন ঝুড়ির দেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দিয়েছিলেন। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এ সাফল্য মেনে নিতে পারেনি বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়