বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, আজ থেকে আমরা স্বাধীন। আর কোনো অপশক্তি যেন স্বৈরাচার হয়ে না উঠতে পারে এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। জামায়াতে ইসলামীসহ ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, সবাই তার নিজস্ব জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, জনগণের দেশের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করব। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্ত্বপূর্ণ।
আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় আরও উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।