হোম > রাজনীতি > বিএনপি

জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

আজ শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাত্তরে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির চুক্তি করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াত এনেছে, তার প্রমাণ জনগণের সামনে প্রকাশ করতে দলটির প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, জামায়াত ‘চকলেট প্রাপ্তি’র মতো কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে; অথচ একটি দল হিসেবে তারা সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। মিথ্যাচার করে প্রকৃত সত্য আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াতের এমন দাবির প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি যদি সত্যিই কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে থাকে, তাহলে সেই চুক্তিপত্র জনগণের সামনে তুলে ধরা উচিত।

আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা

সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত

মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা শিগগিরই, আলোচনায় সাবেক ও নতুনরা

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের ছড়াছড়ি

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না: চিফ হুইপ