হোম > রাজনীতি > বিএনপি

ভারতের দাসত্ব চায় আ.লীগ: শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ দেশে ও বিদেশে বসে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায় না; বরং তারা ভারতের দাসত্ব চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলটি বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। তবে বেগম খালেদা জিয়ার আন্দোলন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে।

আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না উল্লেখ করে দুদু বলেন, গোপালগঞ্জ ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।

বর্তমান সরকারের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার এখনো নেতাকর্মীদের সংযত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আগামী দিনেও জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী