হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের পক্ষে প্রচারে কোকোর স্ত্রী শামিলা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

রোববার রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনীতে তারেক রহমানের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শামিলা রহমান সিঁথিসহ উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উঠোন বৈঠকে শামিলা রহমান সিঁথি তারেক রহমানের জন্য সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

এছাড়াও তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী