হোম > রাজনীতি > বিএনপি

স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

ছবি: আমার দেশ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শুভকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) বহিষ্কার সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সাদিকুর রহমান শুভ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সাদিকুর এ আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এ আসনে আরো ২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক চাইলেও পরবর্তীতে তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেন। সাদিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে 'কাপ-পিরিচ' প্রতীকে নির্বাচন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাদিকুর রহমানকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের সাদিকুরের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী