হোম > রাজনীতি > বিএনপি

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপির প্রার্থী: চিফ হুইপ

আমার দেশ অনলাইন

চিফ হুইপ নুরুল ইসলাম মনি: ফাইল ছবি

বিএনপির তরফ থেকে এখনো রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। এমনটা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে, বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ বৈঠক শুরু হয়।

নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।

চিফ হুইপ জানান, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে। ভোটগ্রহণ হবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।

তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না।

ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত যাতে না হয়, সে জন্য ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ