হোম > রাজনীতি > বিএনপি

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে গিয়ে জামাতে ফজর আদায় করবেন

ফেনী জনসভায় তারেক রহমান

জেলা প্রতিনিধি, ফেনী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদ পড়ে সবাই মিলে ভোটকেন্দ্রে গিয়ে সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট দিয়ে সারা দিন কেন্দ্র পাহারা রেখে ফলাফল বুঝে নিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

গ্রামাঞ্চলের নারী ও শিশুদের চিকিৎসাসেবা দিতে সারা দেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত পল্লী চিকিৎসক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ছোটখাটো অসুস্থতায় মানুষ যেন ঘরে বসেই চিকিৎসা পায়; সেই ব্যবস্থা করা হবে।

২০২৪ সালের বন্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, উজানের পানিতে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এসব এলাকায় খাল খনন কর্মসূচি নেওয়া হবে।

তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান আরো বলেন, দেশের মানুষ এমন পরিবর্তন চায়, যাতে তাদের কষ্ট লাঘব হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারে। এজন্য আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

বিগত সরকারের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও অনিয়মের লাগাম টেনে ধরা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ