হোম > রাজনীতি > বিএনপি

ইরানে হামলা গোটা দুনিয়াকে হুমকিতে ফেলেছে দিয়েছে: জমিয়ত মহাসচিব

স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও শান্তির মাস। এমন একটি সময়ে কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে সামরিক হামলা চালানো মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক শান্তির পরিপন্থি। এ হামলা গোটা দুনিয়াকে চরম হুমকিতে ফেলে দিয়েছে।

তিনি রোববার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয় মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে প্রধান অতিথিল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়ত সভাপতি রিদ‌ওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির প্রমুখ।

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদলের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী