হোম > রাজনীতি > বিএনপি

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের পর এখন উন্নয়ন, উৎপাদন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এই পথে নানা ধরনের চ্যালেঞ্জ, ষড়যন্ত্র ও চক্রান্ত থাকতে পারে। তবে সেসব মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নানা নিপীড়ন, নির্যাতন, অত্যাচার ও ভয়াবহ নৈরাজ্যের মধ্য দিয়েও দেশ ও দলকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তি এবং নানা ধরনের চক্রান্তের মাধ্যমে বারবার বিএনপি ও বেগম খালেদা জিয়াকে পর্যুদস্তের চেষ্টা করা হয়েছে। কিন্তু সব ধরনের বাধা, অত্যাচার ও ষড়যন্ত্র অতিক্রম করে গণতন্ত্রকে সুসংহত করার দৃঢ় প্রত্যয় থেকে তিনি কখনো সরে যাননি।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই অঙ্গীকার সামনে রেখে বেগম খালেদা জিয়া তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করেছেন। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম একপর্যায়ে প্রবল গণআন্দোলনে রূপ নেয়। রাজপথে জনতার শক্তির যে বিস্ফোরণ ঘটেছিল, তা পরবর্তীতে আরো ব্যাপক আকার ধারণ করে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সংকট মোকাবিলায় সরকার বসে নেই। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে জ্বালানি নিয়ে নানা ধরনের সংকট ও প্রতিবন্ধকতা তৈরি হলেও সরকার তা সমাধানের চেষ্টা করছে। এমনকি দেশে জ্বালানি নিয়ে আসার পথে একাধিক জাহাজে বোমা হামলার ঘটনাও ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে নির্ধারিত বাজেটের পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালীতে থাকা টার্মিনালে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। সেই ত্রুটি সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব সংকট মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়