হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

হেলমেট বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশে একটি আধিপত্যবাদী শক্তি হেলমেট বাহিনী ও হাতুড়ি বাহিনী দিয়ে আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, নাগরকান্দা-সালথায় হুমকি দেওয়া হচ্ছে যে, রিকশা মার্কায় ভোট দিলে ১২ তারিখের পর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় শুনে রাখো– আল্লামা আকরাম আলীর একজন নেতাকর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তবে যে আগুন জ্বলবে তা তোমরা সামাল দিতে পারবে না।

সোমবার ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়।

হুশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, আমরা শান্ত থাকতে পছন্দ করি, কারো উস্কানিতে পা দিতে চাই না। আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবে, তার সাথে হাতে হাত রেখে কাজ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যদি ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে পাস করার পায়তারা চালায়, তবে বাংলাদেশের মানচিত্রে তাদের জায়গা হবে না।

স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেন, আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ ও সাদাসিধে ভেবে দুর্বল মনে করবেন না। তিনি বাংলাদেশের জাতীয় মুরুব্বি। তাকে যদি দুর্বল ভেবে তার অধিকার আদায়ে ত্রুটি করেন, তবে জনতার কাঠগড়ায় আপনাদের পাই পাই করে হিসাব দিতে হবে।

মাঠ বরাদ্দ নিয়ে গড়িমসির সমালোচনা করে তিনি বলেন, এম এন একাডেমির মাঠ বরাদ্দ নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন। কেন্দ্র থেকে আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। আজকের পর বলে দিতে চাই, লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারেন, তবে এর দায় ফরিদপুরের ডিসি এবং সালথা-নগরকান্দার প্রশাসনকে নিতে হবে।

জনসভায় রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীসহ ১১-দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি

জনপ্রত্যাশা মাফিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিন

বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে: চরমোনাই পীর

৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি: চরমোনাই পীর

বিভিন্ন দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার সমন্বিত পরিণতি: চরমোনাই পীর

নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে: ইসলামী আন্দোলন

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে: চরমোনাই