হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বিভিন্ন দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার সমন্বিত পরিণতি: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

পদ্মা নদীতে বাস ডুবি ও দেশের বিভিন্ন স্থানের দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার সমন্বিত পরিণতি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি আক্ষেপ করে বলেন, আজকে ৫৬ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনা প্রবণ। আধুনিক বিশ্বে এতো দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে চরমোনাই পীর এসব মন্তব্য করেন।

বৈঠকে বুধবার দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অতীতের সকল সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিলো এই যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন সরকারের প্রতি আহ্বান করবো, গণযোগাযোগ খাতে গুরুত্ব দিন। সকল ধরণের সিন্ডিকেটবাজিকে উপেক্ষা করুন। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এই খাতের সকল স্তরে বিশ্বমান অনুসরণ করুন। কারণ এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা না, এগুলো পদ্ধতিগত গণহত্যার শামিল।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন, মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ।

ভারতীয় আগ্রাসন বন্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

ইসলামী আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে স্থান পেলেন যারা

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়