হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

অপরিকল্পিত নগরায়ণের কালো থাবা থেকে নগরবাসী মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

তিনি বলেছেন, একটি দেশের রাজধানীর পরিবেশ-পরিস্থিতি, অবস্থা,শিল্পকারখানা, বর্জ্যব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনাসহ নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ওপর দেশের সামগ্রিক চিত্র ফুটে ওঠে। বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে তাকালে নেগেটিভ দিকটিই আমাদের সামনে চলে আসে। অপরিকল্পিতভাবে নগরায়ণের ফলে সামান্য মৌসুমি বৃষ্টিতেই ঢাকার চিত্র আমাদেরকে কক্সবাজারের সাদৃশ্যের কথা স্মরণ করিয়ে দেয়।রাজধানীর এই পরিস্থিতি কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি শুক্রবার ইসলামী আন্দোলনের নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের দ্বিবার্ষিক অডিট ও মূল্যায়ন সভায় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় আহমদ আবদুল কাইয়ূম বলেন, প্রতি বছর প্রতিবেশী রাষ্ট্রের অবন্ধুসূলভ আচরণ এবং সঠিক পরিকল্পনার অভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় দেশের জনগণ বাস্তুহারা হচ্ছে। স্বজনহারা বেদনায় জীবন পার করতে হচ্ছে। চলমান বন্যার কারণে চট্টগ্রামে সৃষ্ট দুর্যোগে রাষ্ট্রের কোন ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দফতর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, মুফতি আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন,ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, মুফতি নাজির আহমাদ শিবলি প্রমুখ।

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন

সন্ত্রাসীদের শাস্তিতে উদাসীনতা হলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়াবে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন