হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি।

তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যেন গণভোট নিয়ে কোনো ধরনের কাটছাঁট, টালবাহানা বা প্রহসনের আশ্রয় নিতে না পারে সেজন্য সর্বস্তরের জনগণকে সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বুধবার রাতে মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এই দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ'র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মাওলানা এহছানুল হক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা আব্দুল কাদের সিরাজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী; সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন; প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী; অফিস সম্পাদক মাওলানা এইচ এম খোকন; নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, সহপ্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ এবং হযরত শাইখুল হাদিস (রাহিমাহুল্লাহ)-এর কনিষ্ঠ সাহেবজাদা মাওলানা মাসরুরুল হক।

সভায় ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আসন্ন গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

এলআর

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী জনতার আবেগের প্রতি উপহাস করেছেন: ইসলামী আন্দোলন

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে: খেলাফত আন্দোলন

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস