হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

আমার দেশ অনলাইন

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ইতোমধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছি। এদেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে। কিন্তু দেশের মানুষের মুক্তি মেলেনি। যে নীতির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী, শতবর্ষ উদযাপন করতে থাকব। কিন্তু এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ সামাজিক অনাচার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে, কেউই বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ-রাষ্ট্রের পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। সবাই নির্বাচনি ইশতেহার ভুলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনোই আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। তাই মানুষ স্বপ্ন দেখছে ইসলামী আন্দোলনের হাত ধরেই এদেশে নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আইএবি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করছিলাম ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি এবং ধোঁকাবাজির ধারা থাকবে না। কিন্তু সে কাঙ্ক্ষিত বিষয় বাস্তবে দেখা যায় না। জুলাই সনদ নিয়ে এখনো তালবাহানা করে যাচ্ছে বিএনপি সরকার। তাদের মনে রাখা উচিত এরকম চললে জন বিস্ফোরণ হতে সময় লাগবে না। আরেকটি বিষয় হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপনীয় এজেন্ডা নাই। আমরা অতীতেও বলেছি, বর্তমানে এবং ভবিষ্যতেও জাতির কাছে বলেই যাব ইসলামী শরীয়াহ বাস্তবায়ন করতে চাই।

সভাপতির বক্তব্যে নগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমাদের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়তে হবে। শরীয়াহর পক্ষে জনমত গড়ে তুলুন। ঢাকা মহানগর দক্ষিণ ওয়ার্ডগুলো থেকেই শরীয়াহর বিজয় শুরু হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমরা ভিশন এবং মিশন ঠিক করেই সামনে আগাচ্ছি। জনগণ আমাদেরকে নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

নগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর