হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বাসস ও এখন টিভির ঘটনা অশুভ সংস্কৃতির আলামত: ইসলামী আন্দোলন

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তার বিরুদ্ধে কারো কোনো যৌক্তিক অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। সেই পথ অনুসরণ না করে এক ধরনের মব সৃষ্টি করে তাকে অপদস্ত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের দিনেই এখন টেলিভিশনের চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনাকে তিনি অশুভ আলামত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, যে কারণ দেখিয়ে ছুটি দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা চাওয়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।

তিনি বলেন, আমরা উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী জনতার আবেগের প্রতি উপহাস করেছেন: ইসলামী আন্দোলন

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে: খেলাফত আন্দোলন

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস