হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

তিন ভাইয়ের শোচনীয় পরাজয়, ১ জনের জামানত বাজেয়াপ্ত

আমার দেশ অনলাইন

সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরব প্রচার চালালেও প্রত্যাশিত সাফল্য পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৫৩টি আসনে প্রার্থী দিলেও জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ আসনেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয় দলটি। এবারের নির্বাচনে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের তার তিন ভাই তিনটি ভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কেউই জয় পাননি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর–সিটি করপোরেশন) আসনে দ্বিতীয় এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তৃতীয় হন। বরিশাল-৫ আসনে তিনি ৯৩ হাজার ৫২৮ ভোট পেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে জয়ী হন।

বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত মো. মাহমুদুন্নবী পান ৫৪ হাজার ৫৩৩ ভোট। ফয়জুল করীমের প্রাপ্ত ভোট ছিল ২৮ হাজার ৮২৩।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। এ আসনে তিনি পান ৩৬ হাজার ৭৫৩ ভোট। বিএনপির প্রার্থী রাজীব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হন এবং জামায়াতের মোহাম্মদ আবদুল জব্বার পান ৭৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-৪ আসনে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের আরেক ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ। এই আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির তানভীর আহমেদ পান ৭৪ হাজার ৪৪৭ ভোট। মোসাদ্দেক বিল্লাহ পেয়েছেন মাত্র ৬ হাজার ৫১৮ ভোট, ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে: দাবি ট্রাম্পের

১০ বছর বয়স কমিয়ে চাকরি নিয়েছেন কলেজের অফিস সহায়ক

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

৬ মাসের সব ঘটনার অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা