হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

ইসলামী আন্দোলনের মাসিক সভায় কাইয়ূম

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের নাগরিক-গবেষক তৈরি করবে এটাই জাতির প্রত্যাশা। কিন্তু সামান্য ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদলীয় ছাত্র সংগঠনের মধ্যে অস্ত্রের অশুভ প্রদর্শনী আমরা লক্ষ্য করলাম। জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা শঙ্কিত।

শুক্রবার বাদ জুমা রাজধানীর পুরানা পল্টনে দলের নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, অধ্যাপক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, শেখ আবু তাহের, মুফতী আবদুল আহাদ, প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।

আবদুল কাইয়ূম আরও বলেন, সমঝোতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচনে জয়ী হয়ে সরকার ইতোমধ্যেই রাষ্ট্রের আর্থিক খাতসহ গুরুত্বপূর্ণ অরগানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিশেষ করে রাষ্ট্রের মানুষ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ধরনের বক্তব্য এবং পদক্ষেপ জাতি দেখেনি। এমনকি উভয় দলই নিজেদের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলশ্রুতিতে অস্ত্রের ঝনঝনানি শব্দে সাধারণ শিক্ষার্থীদের নির্ঘুম রাত অতিবাহিত করতে হচ্ছে।

এএস

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

পিআর দাবি সরকারকে মেনে নিতে হবে: ইসলামী আন্দোলন

‘তেল ও এলপিজির উচ্চমূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করুন: সরকারকে ইসলামী আন্দোলন

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে

সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত: ইসলামী আন্দোলন

আবু সাঈদ হত্যা মামলার রায় বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: ইসলামী আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি

জনপ্রত্যাশা মাফিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিন

বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে: চরমোনাই পীর