হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বিজয়ী ও নির্বাচন সংশ্লিষ্টদের চরমোনাই পীরের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা হলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেজন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

চরমোনাই পীর নির্বাচনে বিজয়ী সব প্রার্থী ও রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনতার প্রতি যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন- আশা করি আপনারা তা রক্ষা করবেন। জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন-রক্ত উৎসর্গ করেছে তার প্রতি শ্রদ্ধা রক্ষা করুন।

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’