হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন

নরসিংদীতে কিশোরীর সঙ্গে নৃশংসতা

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে কিশোরীকে এক দফা সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকাছাড়া করেছে, সাহস পেয়ে ধর্ষকচক্র আবারও সেই কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক, বর্রবতার সীমা ছাড়িয়ে যাওয়া।

তিনি বলেন, এ ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট, তা হলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরেই খড়্গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এ ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় বিএনপিকে বলব, সারা দেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে কমিটি থেকে ছেঁটে ফেলুন। অন্যথায় এর দায় আপনাদেরও নিতে হবে।

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’