হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

আমার দেশ অনলাইন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। কোনো সংকট মোকাবিলা বা জনগণের সমস্যা সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় কোনো একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোনো একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

তিনি বলেন, জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ফয়জুল করীম বলেন, ‘তাদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ।’ সার্বিক বিবেচনায় দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’