হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়ংকর বিভীষিকাময়। মানুষের প্রতি মানুষ এত নির্মম হতে পারে তা কল্পনাও করা যায় না।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যক্ষ ইউনুস আহমদ আরো বলেন, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বরং প্রায়শই দেশের কোনো না কোনো প্রান্তে শিশুদের সঙ্গে একই ধরনের অবর্ণনীয় বর্বরতার ঘটনা ঘটছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এ ধরনের ঘটনায় অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে।

তিনি বলেন, বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। নারীদের নৃশংসতা থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের দিকে যেতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ আরো বলেন, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। যার বড় একটা অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো, ধর্ষকরা শাস্তি পাচ্ছে না। অথচ ৯০ দিনের মধ্যে মামলাগুলো শেষ করার কথা। বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে বিদ্যমান আইনে অপরাধীর আদতে কোনো শাস্তি হয় না। তাই এই আইন বাদ দিতে হবে এবং শরীয়াহ আইনকে বিকল্প হিসেবে প্রয়োগ করা শুরু করতে হবে।

এএস

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ: কাইয়ূম

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মানা হবে না: ইসলামী আন্দোলন

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

পিআর দাবি সরকারকে মেনে নিতে হবে: ইসলামী আন্দোলন