হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

প্রথমদিন সারা দেশে উৎসবমুখর প্রচারে হাতপাখার প্রার্থীরা

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর প্রচার শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। বরিশাল-৫ আসনের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বৃহস্পতিবার বরিশাল সদর রোড থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন।

ঢাকা-৪ আসনের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জুরাইন তুলাবাগিছা এলাকা থেকে প্রচার শুরু করেন। খুলনা-৩ আসনের প্রার্থী দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল দৌলতপুর থানার নতুন রাস্তা ও মহেসার পাশা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। খুলনা-৪ আসনের প্রার্থী দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দিঘলিয়া উপজেলার পথেরবাজার বেলেঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। গাজীপুর-৫ আসনের প্রার্থী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কালীগঞ্জ পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু করেন।

কুমিল্লা-২ আসনের প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তিতাস উপজেলার উজিরাকান্দি ভুঁইয়ার বাজার (বিবির বাজার) এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। ঢাকা-১১ আসনের প্রার্থী দলের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

একইসঙ্গে সারা দেশের ২৫৯ আসনের সব সংসদ সদস্য প্রার্থী উৎসবমুখর পরিবেশে একযোগে প্রচার শুরু করেন। এসময় দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

পিআর দাবি সরকারকে মেনে নিতে হবে: ইসলামী আন্দোলন

‘তেল ও এলপিজির উচ্চমূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করুন: সরকারকে ইসলামী আন্দোলন

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে

সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত: ইসলামী আন্দোলন

আবু সাঈদ হত্যা মামলার রায় বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: ইসলামী আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি