হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত পাশবিক ধর্ষণ ও বিচার চাওয়ার অপরাধে নির্মমভাবে খুনের শিকার হওয়া কিশোরী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

তারা বলেন, নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত বর্বরোচিত সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি জাতির জন্য লজ্জাজনক ও নিরাপত্তাহীনতার চরম একটি বহিঃপ্রকাশ। এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে যে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। অপরাধীরা বারবার আইনের কঠোর শাস্তি থেকে রেহাই পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠছে।

ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ধর্ষণ ও খুন ঘৃণ্যতম অপরাধ; যা মানবতা, নৈতিকতা ও সভ্যতার সম্পূর্ণ পরিপন্থি। নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিত এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণ এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শরীয়াহ ও প্রচলিত আইনের আলোকে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হলে সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করা কঠিন হয়ে পড়বে।

তারা অবিলম্বে জড়িত অপরাধীদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিহত কিশোরী আমেনার পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিক গাফিলতি, তদন্তে ধীরগতি বা কোনো প্রকার প্রভাব বিস্তারের অপচেষ্টা হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে জানানো হয়, নরসিংদীর মাধবদী উপজেলায় এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ হত্যা করা হয়েছে। ১৫ বছর বয়সি ওই মেয়েটিকে পনেরো দিন আগে ‘ধর্ষণ’ করা হয়েছিল বলে তার পরিবার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

খুন, সন্ত্রাস, নারী ধর্ষণসহ দেশে চলমান অস্থিরতা, অরাজকতািএবং সব অপরাধের বিরুদ্ধে রাজপথে, সামাজিক ও আইনি সকল পর্যায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা ও নতুন সরকারকে কঠোর ভূমিকা রাখতে আহ্বান জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা।

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন

বাসস ও এখন টিভির ঘটনা অশুভ সংস্কৃতির আলামত: ইসলামী আন্দোলন

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে

বড় ব্যবধানে ভরাডুবি চরমোনাই পীরের তিন ভাইয়ের

তিন ভাইয়ের শোচনীয় পরাজয়, ১ জনের জামানত বাজেয়াপ্ত

বিরোধীদলীয় সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদ শিবিরের

বিজয়ী ও নির্বাচন সংশ্লিষ্টদের চরমোনাই পীরের শুভেচ্ছা

দুই আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করীম

মির্জাগঞ্জের দুই ইউনিয়নের ভোট পুর্নগননার দাবি ইসলামি আন্দোলনের