হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ভোটকেন্দ্রে ভোট দেবেন। সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এ ছাড়া ইসলামী আন্দলনের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ খুলনার রূপসা উপজেলার কে বি এম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

অন্যদিকে, দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় সানরাইজ কিন্ডারগার্ডেন ভোটকেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান উত্তর বাড্ডা গার্লস স্কুল ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি

জনপ্রত্যাশা মাফিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিন

বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে: চরমোনাই পীর

৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি: চরমোনাই পীর

বিভিন্ন দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার সমন্বিত পরিণতি: চরমোনাই পীর

নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে: ইসলামী আন্দোলন

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে: চরমোনাই