হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

স্টাফ রিপোর্টার

সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে কর্মী ছাটাইয়ের ঘটনায় যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়ে কর্মীদের কাজে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছেন, সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিকরা ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে দেখেন তাদের চাকরি নেই। চাকরিচ্যুত করার এই প্রক্রিয়া একটি অমানবিক ও অন্যায্য পন্থা। এই হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি শ্রমিকদের চাকরিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ব্যবসায় উত্থান-পতন থাকবেই। যখন কোম্পানীগুলো ভালো করে তখন কর্মচারীদের অতিরিক্ত কোন সুবিধা প্রদান করে না কিন্তু কোম্পানী কোন চাপে পড়লেই শ্রমিকদেরকে ছাটাই করা হয়। পুঁজিবাদের এই নির্মমতা বন্ধ হতে হবে। যাদের শ্রমে প্রতিষ্ঠান লাভবান হয় সামান্য বিপদের মুখে তাদেরকে ত্যাগ করা চুড়ান্ত অকৃতজ্ঞতা। আর যদি শ্রমিকদের ছাটাই করতেই হয় তাহলেও তার সুনির্ধারিত পদ্ধতি আছে। শ্রমিকদের তিনমাসের বেতন দিতে হবে। এই শিল্পপ্রতিষ্ঠান তা করে নাই। তারা শ্রম আইনের ধারা নিজেদের সুবিধামতো ব্যবহার করতে চাইছে।

তারা বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ স্পষ্ট দাবি জানাচ্ছে যে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যদি বাদ দিতেই হয় তাহলে অবশ্যই তাদেরকে তিনমাসের বেতন বুঝিয়ে দিতে হবে। এর কোন অন্যথা করা যাবে না। ইসলামী শ্রমিক আন্দোলন প্রত্যাশা করে যে, মালিকরা শ্রমিকদের প্রতি সদয় হবে আর শ্রমিকরা মালিকদের অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হবে।

এমএমআর

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন

সন্ত্রাসীদের শাস্তিতে উদাসীনতা হলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়াবে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন