হোম > রাজনীতি > জামায়াত

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি। গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।

তিনি আরো লিখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি; সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।

গত কয়েক দিনে আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন।

এরপর তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি।

এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আমির হামজা।

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা