হোম > রাজনীতি > এনসিপি

নির্বাচনি মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

শাপলা কলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করে তাদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন মাসুদ।

হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকবো কি না তা আবারো ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের