হোম > রাজনীতি > এনসিপি

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মনোনয়নপত্র প্রত্যাহার করছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। এ কারণে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি।

একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এছাড়া জামায়াতের নির্বাচনি প্রচারে থাকার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু নিজেই এ কথা জানিয়েছেন।

ওই পোস্টে ডা. মাহমুদা লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারে ঝালকাঠি-১-এ থাকব।

জামায়াতের পক্ষে ভোট চেয়ে তিনি লিখেছেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারে থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন, সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি