হোম > ইসলাম ও জীবন

ভুলে ধনীকে জাকাত দিলে আদায় হবে কি?

আমার দেশ অনলাইন

প্রশ্ন : আমি গ্রামে গিয়ে প্রতি বছর কম-বেশি জাকাত আদায় করি। আমার ভাতিজা এলাকার গরিবদের একটা তালিকা প্রস্তুত রাখে। আমি সে অনুযায়ী জাকাত দিই। এ বছরও তার প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী জাকাত আদায় করেছি। পরে জানতে পেরেছি, তালিকায় এমন দু-একজন লোকও ছিল, যাদের বাহ্যত গরিব মনে হলেও তারা জাকাত গ্রহণের অনুপযুক্ত।

আমি জানতে চাই, এক্ষেত্রে আমার ওপর কি আবার ওই জাকাত আদায় করা জরুরি? গরিব মনে করে জাকাত গ্রহণের অনুপযুক্ত কাউকে জাকাত দিলে সেক্ষেত্রে কী করণীয়?

ইয়ামিন, হোমনা, কুমিল্লা

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের যেহেতু আপনি দরিদ্র জেনেই জাকাত দিয়েছেন, তাই আপনার জাকাত আদায় হয়ে গেছে। তা আবার আদায় করতে হবে না, কেননা কাউকে বাহ্যিক আলামতের ভিত্তিতে জাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যদি জাকাত প্রদান করা হয়, আর পরে জানা যায়, সে আসলে জাকাত গ্রহণের উপযুক্ত নয়, তাহলেও জাকাত আদায় হয়ে যায়। এক্ষেত্রে ওই জাকাত আবার আদায় করা জরুরি নয়।

আশআছ (রহ.) বর্ণনা করেন—‘গরিব মনে করে কাউকে জাকাত দেওয়ার পর জানা গেল, সে আসলে ধনী ছিল, সে ক্ষেত্রে এ ব্যাপারে হাসান বসরি (রাহ.) বলেন, তার জাকাত আদায় হয়ে গেছে।’ (মুসান্নাফে ইবনে আবী শায়বা : ১০৬৪৬)

তবে এমন ব্যক্তি যদি জানতে পারে যে, তা জাকাত ছিল, তাহলে সে ক্ষেত্রে তার জন্য তা ভোগ করা জায়েজ হবে না; বরং সম্ভব হলে তা জাকাতদাতার কাছে ফিরিয়ে দিতে হবে। তখন জাকাতদাতা উপযুক্ত খাতে আবার এ জাকাত আদায় করে দেবে। আর যদি তার জন্য জাকাতদাতার কাছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে জাকাতদাতার পক্ষ থেকে জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হবে।

(শরহু মুখতাসারিত তাহাবি, জাস্সাস ২/৩৯৬; তুহফাতুল ফুকাহা ১/৩০৫; আলমুজতাবা, জাহেদি : ২/২২১, ২২৩; মিরাজুদ দিরায়া : ২/৭৭৫; রদ্দুল মুহতার : ২/৩৫২)

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম