হোম > ইসলাম ও জীবন

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় যেসব নির্দেশনা জারি

ধর্ম ডেস্ক

ছবি: সংগৃহীত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কড়া নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, তারা এ বছর হজের পারমিট বা অনুমতি পাবেন না। একই সঙ্গে হজযাত্রীদের জন্য বেশ কিছু টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, হজের কঠিন আনুষ্ঠানিকতা পালনে যারা শারীরিকভাবে অক্ষম হতে পারেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী রয়েছে, ১. কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা। ২. হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা। ৩. লিভার সিরোসিস। ৪. জটিল মানসিক রোগ এবং স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া। ৫. বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা। ৬. অন্তঃসত্ত্বা নারী, যাদের গর্ভাবস্থার শেষ তিন মাস চলছে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীদের অবশ্যই এমন সুস্থ অবস্থায় থাকতে হবে যাতে তারা হজের প্রতিটি রোকন বা নিয়ম কোনো বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াই সম্পন্ন করতে পারেন।

স্বাস্থ্যবিধি অনুযায়ী, সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস রোগের টিকা নিতে হবে। এ ছাড়া যারা উচ্চ ঝুঁকিতে আছেন যেমন বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী এবং অন্তঃসত্ত্বা নারী তাদের জন্য করোনা ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কারও আগের টিকার মেয়াদ শেষ হয়ে থাকে তবে তাকে পুনরায় আপডেট ডোজ গ্রহণ করতে হবে।

মূলত বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং পবিত্র মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি সরকার প্রতি বছর এমন কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করে থাকে।

এলআর

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

অপচয়মুক্ত বাজেট ইসলামের শিক্ষা

মহররম মাসের তাৎপর্য

পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা

মুহাররম মাসের আমলগুলো জেনে নেই

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন

আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ হিল্লা বিয়ে: শায়খ আহমাদুল্লাহ

হজ শেষে দেশে ফিরলেন ৫২৪৯১ হাজি, মোট মৃত্যু ৪৯

ইসলাম শিশুশ্রম সমর্থন করে না