হোম > ইসলাম ও জীবন

মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ

আমার দেশ অনলাইন

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববির তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। তারাবির নামাজে মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।

সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে।

এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক বিভাগ জানিয়েছে, রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতম ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের ইবাদতের পরিবেশ তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া নামাজের সময় মসজিদের শিষ্টাচার ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতি বছর মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতমের দিন কয়েক লাখ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এদিকে মক্কার মসজিদুল হারামের কোরআন খতমের দিন মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় মসজিদে প্রবেশ করতে পারবেন না।

এদিকে পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

চার বিয়ে সুন্নাতও নয়, সওয়াবের কাজও নয়

যে অবস্থায় বদলি হজের বিধান প্রযোজ্য

আরাফা দিবসের মর্যাদা ও করণীয়

কোরবানি : ইতিহাস থেকে শিক্ষা

একনজরে কোরবানির জরুরি মাসায়েল

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি ঘোষণা

সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

হজযাত্রীদের যে পরামর্শ দিল ধর্ম মন্ত্রণালয়

সৌদিতে পৌঁছেছেন বাংলাদেশি ৭৮,৫০০ হজযাত্রী, শেষ ফ্লাইট কাল

জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমল