হোম > ইসলাম ও জীবন

গরুসহ যেসব পশু কোরবানি করা জায়েজ

আমার দেশ অনলাইন

যেসব পশু খাওয়া জায়েজ, সেসবের সব দ্বারা কোরবানি করা জায়েজ নয়। কোরবানির জন্য রয়েছে নির্দিষ্ট কিছু পশু। তা ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে না। রাসুল (সা.) একাধিক পশু দ্বারা কোরবানি করেছেন। হাদিসে যেসব পশুর বর্ণনা পাওয়া যায়, সেগুলো উল্লেখ করা হলো।

উট: বিদায় হজে রাসুল (সা.) আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ১০০টি উট কোরবানি করেন। যার ৬৩টি তিনি নিজে জবাই করেন। বাকিগুলো আলী (রা.) জবাই করেন। (শরহে মায়ানির আসার)

ভেড়া: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) কোরবানির ইচ্ছা করলে দুটি মোটাতাজা, মাংসল, শিংযুক্ত, ধূসর বর্ণের ও খাসি করা মেষ বা ভেড়া ক্রয় করতেন। (সুনানে ইবনে মাজাহ)

দুম্বা: আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) নিজ হাতে দুম্বা কোরবানি করেন। (সুনানে আবু দাউদ)

গরু: আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) স্বীয় স্ত্রীদের পক্ষ থেকে গাভী কোরবানি করেছেন।

(সহিহ বুখারি)

ছাগল: রাসুল (সা.) ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবিদের ছাগল দ্বারা কোরবানি করার অনুমতি দিয়েছেন। (মুসনাদে আহমদ)

মহিষ: ইসলামি স্কলাররা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কোরবানি করা বৈধ বলেছেন। এসব পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, লামা, বন্যগরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। (বাদায়েউস সানাইয়ে ৫/৬৯)

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম