হোম > ইসলাম ও জীবন

এবার কতজন হজ করলেন জানালো সৌদি কর্তৃপক্ষ

ইসলাম ডেস্ক

এ বছর সৌদি আরবের মক্কায় হজ পালন করেছেন বিশ্বের ১৬ লাখের বেশি মুসলমান। বিশ্বের ১৭১ টি দেশ থেকে হজ পালন করেছেন তারা।

এ বছর হজের জন্য নিবন্ধন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজি। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিবন্ধিত হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

পুরুষ হাজির সংখ্যা ছিল ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। নারী হাজির সংখ্যা ছিল ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। এই হাজিদের মধ্যে বিমানে সৌদি আরবে গমন করেছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন।

নৌপথে সৌদিতে গেছেন ৫ হাজার ৯৪ জন। মাইক্রো, কার ও এ জাতীয় পরিবহনে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।

এদিকে চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী। গত শুক্রবার দিনগত মধ্যরাত পর্যন্ত ৩টি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে পৌঁছেছেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম