হোম > ইসলাম ও জীবন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে হাজারও মুসল্লি প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। পরবর্তীতে ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

এদিকে একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর ইমামতিতে হাজারও মুসল্লি এ নামাজে অংশ নেন।

নামাজের পূর্বে ড. খলিলুর রহমান মাদানী উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। তিনি বলেন, আজকের এইদিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। তবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কোরবানি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ন্যূনতম গাফিলতি করে, তবে তার কোরবানি কবুল হবে না। মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা যাবে না।

এমবি

সন্তানের নৈতিকতা গঠনে পরিবারের ভূমিকা

আঙুলের ডগায় আল্লাহর কুদরত

অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা

মানবিক মূল্যবোধ সুন্দর চরিত্র গঠনের ভিত্তি

অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে কি, ইসলাম কী বলে

অবচেতন মনের শক্তি

বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা

বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ ইহতিশামুল হক হিরাকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের অভিনন্দন

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ