হোম > খেলা

সবাইকে ছাড়িয়ে অ্যাসিস্টের চূড়ায় মেসি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি কেবল গোল করেন না, করানও। আর গোল করানোতে এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌছে গেলেন আর্জেন্টাইন তারকা। ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের ফাইনাল জেতার দিনেই অ্যাসিস্টের বিশ্ব রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।

ফাইনালে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তিকে দিয়ে গোল করিয়ে রেকর্ডে নাম লেখান মেসি। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি ৪০৫টি অ্যাসিস্ট করা খেলোয়াড় এখন আটবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা। মেসি ছাড়িয়ে গেছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুস্কাসের ৪০৪টি অ্যাসিস্ট রেকর্ড।


এই রেকর্ড গড়ার পথে বার্সেলোনার হয়ে ২৬৯টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬০টি, পিএসজির হয়ে ৩৪টি এবং ইন্টার মায়ামির হয়ে ৪২ টি অ্যাসিস্ট করেছেন মেসি।


মেসির রেকর্ডের দিনে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। মেসির পেশাদার ক্যারিয়ারে এটি ৪৭তম শিরোপা। রোববার ভোরে ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ৫-১ গোলের জয় পায় মায়ামি। সেই সঙ্গে প্রথমবার এমএলএস কাপের প্লে-অফ ফাইনালে পৌঁছেছে দলটি। 

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!

প্রাচীরের নাম ভোজিনহা

পিতৃভূমির জালে আয়ারির গোল

নেইমারকে ছাড়াই এগোতে হবে ব্রাজিলকে, বাড়ছে অনিশ্চয়তা

আর্জেন্টিনার সামনে দেয়াল হতে পারবেন লুকা?

সৌদি ম্যাচের স্মৃতি টেনে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি

আর্জেন্টিনার হয়ে জ্বলে উঠতে পারেন যারা

‘অর্থের অভাবে মাকে আনতে পারিনি’