হোম > খেলা

পিএসজিকে দিয়ে বোর্নমাউথের কাছে হারের ঝাল মেটাতে চায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

শক্তির বিচারে বোর্নমাউথের চেয়ে অনেক এগিয়ে আর্সেনাল। অথচ দলটির কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে গানাররা। খুব স্বাভাবিকভাবেই হারটা মেনে নিতে পারছেন না আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা। তাই প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) দিয়ে এই হারের ঝাল মেটানোর জন্য শিষ্যদের প্রতি বার্তা দিয়েছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ফিরতি লেগে আগামী ৮ মে ফ্রান্সের রাজধানীপাড়ার ক্লাবটির মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে তারা। ফাইনালে যেতে চাইলে আসন্ন ম্যাচটিতে জিততেই হবে প্রিমিয়ার লিগের জায়ান্টদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বোর্নমাউথের কাছে লিগে হার অনেক বড় ধাক্কার কারণ আর্সেনালের জন্য।

বোর্নমাউথের কাছে হারের পর আর্তেতা বলেন, ‘পিএসজির বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগের আগে বোর্নমাউথের বিপক্ষে জয় আমাদের সাহায্য করতে পারতো। কিন্তু ম্যাচটাতে হেরে গিয়ে প্রচুর রাগ, হাতাশা, ক্রোধ এবং খুব বাজে একটা অনুভূতির জন্ম দিলাম। এই পরিস্থিতি আমাদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভালো করতে এবং ফাইনালে উঠতে সাহায্য করবে, সেটা এখন আমাদেরই নিশ্চিত করতে হবে। আমাদের জিততে হবে।’

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের