হোম > খেলা

গাজী গ্রুপের বিপক্ষে খেলা হচ্ছে না হৃদয়ের

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাইলজ পরিবর্তন করে তাওহিদ হৃদয়ের শাস্তি এক ম্যাচে নেমে এসেছে। বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হওয়ায় ফের পুরোনো বাইলজে ফিরে যাচ্ছে বিসিবি। ফলে তাওহিদ হৃদয়কে দুই ম্যাচই শাস্তিভোগ করতে হবে। আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মোহামেডান অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়া নাজমুল আবেদিন ফাহিম।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটি ঘটনার কারণে যাকে (তাওহিদ হৃদয়) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সে অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহিদ হৃদয় খেলার সুযোগ পাবেন না।’

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত