হোম > খেলা

বৃষ্টিতে বাড়ল সাকিবের ছন্দে ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

৩ বছর পর ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হয়েছে সাকিব আল হাসানের। প্রত্যাবর্তনে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছেন তারকা অলরাউন্ডার। দুটি ম্যাচেই ব্যাট-বলে চরম হতাশ করেছেন তিনি।

বাজে শুরুর পর ছন্দে ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব। যদিও তার সে অপেক্ষা দীর্ঘ করল বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অ্যান্টিগার তৃতীয় ম্যাচ।

সিপিএলের চলমান আসরে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া কিংস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন বৃষ্টির কারণে দেরিতে টস হয়। টস জিতে সেন্ট লুসিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক ইমাদ ওয়াসিম।

কিন্তু খেলা শুরুর আগে আবার বৃষ্টি নামে। একটা সময় পর বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত না থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন অফিসিয়ালরা।

এর আগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে হার দিয়ে সিপিএলের নতুন মৌসুম শুরু করে অ্যান্টিগা। সে ম্যাচে ১৬ বলে ১৩ রান করেন সাকিব। বোলিংয়ে এক ওভারে ৬ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় অ্যান্টিগা।

দল জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে সমান রান করে আউট হন। এরপর বোলিংয়ে আরো হতাশ করেন। এক ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে দেন ১৪ রান। টানা দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোটা সাকিবের জন্য এখন সময়ের দাবি।

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল