হোম > খেলা

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ড্র

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ম্যাচে ১-১ সমতায় ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৭৫তম মিনিটে লাল কার্ড দেখেন হংকং চায়নার ডিফেন্ডার অলিভার গারবিগ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। তাতেই ম্যাচ ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম লেগে ঘরের মাঠে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হারে বাংলাদেশ। হামজা চৌধুরী-শামিত সোমদের নিয়ে প্রথম লেগ হারে তৈরি হয়েছিল আলোচনা। সেই হারের ক্ষত ভোলাতে হংকং চায়নার মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামে। জয়ের লক্ষ্যে মাঠে নামলেও জয় পাওয়া হয়নি। ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে।

ম্যাচের ৩৬তম মিনিটে ডি বক্সে হলুদ কার্ড দেখেন বাংলাদেশি ডিফেন্ডার তারিক কাজী। তাতে পেনাল্টি পায় স্বাগতিক হংকং চায়না। ওই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ম্যাথিউ ওর। এরপর বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য কোনভাবেই আসছিল না।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৩ মিনিটে সেই ডেডলক ভাঙেন রাকিব হোসেন। ফাহিমের ক্রস থেকে ফাহমিদুলের দারুণ হেড থেকে পাওয়া বল জালে জড়ান রাকিব। তাতেই সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা