হোম > খেলা

সেঞ্চুরিতে ডু প্লেসির জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে নিজেদের সবশেষ ম্যাচে এমআই নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়েছে টেক্সাস সুপার কিংস। ফ্রাঞ্চাইজিটির জয়ের দিনে সেঞ্চুরি হাঁকিয়ে জোড়া রেকর্ড গড়েছেন ফাফ ডু প্লেসি।

আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২২৩ রান জড়ো করে টেক্সাস। দলটির হয়ে ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ পেরোনো একমাত্র ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরির মালিক বনে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। এর আগে গত ২০ জুন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে শতক হাঁকান। সেদিন তার বয়স ছিল ৪০ বছর ৩৪৩ দিন।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এটা ডু প্লেসির অষ্টম সেঞ্চুরি। এর মাধ্যমে অধিনায়ক হিসেবে এই সংস্করণে সর্বাধিক শতকের মালিক বনে গেছেন তারকা ব্যাটার। রেকর্ড গড়ার পথে বাবর আজম ও মাইকেল ক্লিঙ্গারকে পেছনে ফেলেছেন প্রোটিয়া ক্রিকেটার। কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সমান সাতটি করে সেঞ্চুরি করেছেন বাবর ও ক্লিঙ্গার।

ডু প্লেসির রেকর্ড সেঞ্চুরির দিনে ১৮৪ রানে থামে নিউইয়র্ক। মূলত আকিল হোসেইনের কিপ্টে বোলিংয়েই হারতে হয়েছে তাদের। দলের বাকি বোলারদের অসহায়ত্বের দিনে ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। বিনিময়ে তুলে নেন ৩ উইকেট।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল