হোম > খেলা

আনিসিমোভার প্রতিশোধ, শেষ চারে ওসাকা-সিনার

স্পোর্টস ডেস্ক

বেশি না, মাত্র ৫৩ দিন আগের কথা। উইম্বলডনের ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়াটেকের সামনে স্রেফ উড়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেটার প্রতিশোধ তুলে পোলিশ তারকাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন কখনো গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে ৬–৪, ৭–৬ (৭/৩) গেমে হারিয়ে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেন দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা।

এদিকে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে নিজ দেশের লরেঞ্জো মুসোত্তিকে ৬–১, ৬–৪, ৬–২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ানিক সিনার। গ্র্যান্ড স্লামের ইতিহাসে এটাই ছিল প্রথম ‘অল–ইতালিয়ান’ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।। সেমিতে সিনারের প্রতিদ্বন্দ্বী কানাডার ২৫তম বাছাই ফেলিক্স অজে–আলিয়াসিম।

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন

সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

নকআউটে চোখ রেখে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

বিশ্বকাপের দ্রুততম গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা