হোম > খেলা

স্পিনে শক্তি বাড়াতে ওয়ানডে দলে নাসুম

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য নাসুম আহমেদকে যুক্ত করল বাংলাদেশ। নাসুম সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

৩০ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দা সিরিজ হয়েছিলেন ৩০ বছর বয়সী স্পিনার।

তিন ম্যাচ সিরিজে বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুরে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান