হোম > খেলা

নেপালকে হারিয়ে ফাইনালে বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের সেমিফাইনালে নেপালকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে বাঘিনীরা। শিরোপা জেতার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর লাল সবুজ দলের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত।

দুবাইতে অনুষ্ঠিত সবশেষ ছেলেদের যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সে টুর্নামেন্টেও আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ ছিল ভারত। এবার সুমাইয়া অ্যান্ড কোং তামিমদের মতো একই কাজ করে দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় পুরো ২০ ওভার খেলা হয়নি। ম্যাচের আয়ু কমে নেমে আসে ১১ ওভারে। যেখানে আগে ব্যাট করে সবকটি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৪ রান তোলে নেপাল।

জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলার মেয়েদের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহমিদা ছোঁয়া। তিনটি বাউন্ডারি মারেন তিনি। জিতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোভা, ছোঁয়া ও হাবিবা ইসলাম নেন একটি করে উইকেট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা