হোম > খেলা

কোয়ালিফায়ার না খেলেও ফাইনালে ওয়াশিংটন

স্পোর্টস ডেস্ক

গত ৭ জুলাই শেষ হয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) লিগ পর্বের খেলা। যেখান থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে ৪ দল। প্রথম কোয়ালিফায়ারে বুধবার (৯ জুলাই) টেক্সাস সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ওয়াশিংটন ফ্রিডমের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটিতে একটিতে বল মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হলেও ফাইনালে পৌঁছে গেছে ওয়াশিংটন।

নিয়ম মেনেই ফাইনালে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। মেজর লিগ ক্রিকেটের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের শীর্ষ ২ দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে বরাদ্দ থাকবে না। তাই কোনো কারণে ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠবে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা দল।

নিয়মের মারপ্যাঁচে পড়লেও ফাইনালে উঠার জন্য আরও একটি সুযোগ থাকছে টেক্সাসের সামনে। এলিমিনেটরে বৃহস্পতিবার (১০ জুলাই) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে মাঠে নামবে এমআই নিউইয়র্ক। সে ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেক্সাস।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল