হোম > খেলা

বিস্ফোরক মন্তব্য করে ক্ষমা চেয়েছেন সালাহ

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি দল থেকে বাদ পড়ার পর করা বিস্ফোরক মন্তব্য করেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে নিজের ভুল বুঝতে পেরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। সতীর্থরাও জানিয়েছেন, লিভারপুলের ড্রেসিংরুমে কোনো ফাটল নেই।

সালাহর ক্ষমা চাওয়ার বিষয়টি স্কাই স্পোর্টসকে জানিয়েছেন দলের মিডফিল্ডার কার্টিস জোন্স। এক সাক্ষাৎকারে জোন্স জানান, লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ড্রয়ের পর দেওয়া মন্তব্য নিয়ে সালাহ পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলেছেন।

জোন্সের ভাষায়, “মো নিজের মতো মানুষ, আলাদা একজন সত্তা। সেই নিজের কথাই বলে। কিন্তু সে আমাদের কাছে এসে বলেছে- ‘আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি ক্ষমা চাই।’ এটাই সে মানুষ হিসেবে কেমন, তা দেখায়।”

গত ৬ ডিসেম্বর লিডসের বিপক্ষে ম্যাচের পর দেওয়া ওই সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মিশরীয় তারকা ক্লাব ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। লিভারপুলের মৌসুমের দুর্বল শুরুর দায় নিজের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন সালাহ। এমনকি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা জানান তিনি।

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-জিম্বাবুয়ের ম্যাচ

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

‘ক্লোজড ডোর’ ম্যাচ শেষে আত্মবিশ্বাসী নারী দল

গ্লুস্টার সিটিতে কিউবা মিচেল

নিরপরাধ হলে সাকিব মাশরাফিকে স্বাগতম

খেলাধুলায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর ক্রীড়া প্রতিমন্ত্রীর

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

সোরলথের হ্যাটট্রিকে উড়ন্ত জয়, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে অঘটন: ইন্টার মিলান-কে বিদায় করে শেষ ষোলোয় বোদো/গ্লিমট