হোম > খেলা

জান্নাত-আমানের স্বর্ণজয়

জাতীয় যুব প্যারা গেমস

স্পোর্টস রিপোর্টার

শেষ হলো জাতীয় যুব প্যারা গেমসের আসর। গতকাল শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাথলেটিক্সের বালকদের টি ১১ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে আমানুল্লাহ, টি ২০ মেয়েদের এই ইভেন্টে সাচ্চু, বালিকাদের ৫০ মিটারে তাহমিনা, ১০০ মিটারে চৈতী, বালকদের ৫০ মিটার ডিসিতে তামিম, বালকদের টি ১১ বিভাগের ১০০ মিটারে সালমান, বালকদের টি ২০ বিভাগের ১০০ মিটারে কাইয়ুম, বালকদের টি ২০ বিভাগের ১০০ মিটারে অনিক, বালকদের শটপুটে শহিদুল্লাহ স্বর্ণ জিতে নেয়।

বালিকাদের ডিসি বিভাগের ১০০ মিটারে স্নেহা, বালকদের এই বিভাগে সুমন খান, বালকদের ডিসি বিভাগের ১০০ মিটারে ইমাম, টি ২০ বিভাগের ১০০ মিটারে আরিয়ান, টি ২০ বিভাগের ১০০ মিটারে সাচ্চু স্বর্ণপদক জিতেছে।

প্যারা তায়কোয়ান্দোতে জান্নাতুল নাইম, বালকদের কে ৪৩ বিভাগে সুমন, কে ৪৪ বিভাগে সোহেল মিয়া, কে ৪৪ বিভাগের ৬৭ কেজিতে পারভেজ মিয়া, বালিকাদের কে ৪৪ বিভাগে নাসরিন স্বর্ণপদক জিতে নিয়েছে।

খেলা শেষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহসভাপতি মোস্তফা কামাল শাহিনের সভাপতিত্বে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান