হোম > খেলা

পদক নিশ্চিত বাংলাদেশের, সেমিফাইনালে ইরান

স্পোর্টস রিপোর্টার

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত হলো বাংলাদেশের। থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিটের সঙ্গে ব্রোঞ্জ পদকও নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে উঠেছে ইরানও। তারা নেপালকে উড়িয়ে দিয়েছে ৩৯-১১ পয়েন্টের ব্যবধানে।

ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। সেটার লক্ষ্যই মাঠে নেমে ১১-১১ সমতার পর ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড চেষ্টা করলেও হার মানতে হয় ৪০-৩১ পয়েন্টে।

অন্য ম্যাচে নেপালকে পাত্তাই দিল না ইরান। প্রথমার্ধের ছয় মিনিটের মধ্যে নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে নেপালকে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন তারা এগিয়ে ছিল ২৪-৩ পয়েন্টে। প্রথমার্ধ ইরান শেষ করে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে।

দ্বিতীয়ার্ধও ছিল একপেশে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ইরান এ অর্ধে পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠেনি। এ অর্ধে তারা ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে। নেপাল তুলতে পারে ৮ পয়েন্ট।

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত খেলা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক