হোম > খেলা

কানাডায় ব্রোঞ্জ জিতল অহিদুল-জুমারের

স্পোর্টস রিপোর্টার

কানাডায় আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের দুই শাটলার মোয়াজ্জেম হোসেন অহিদুল ও আল আমিন জুমার। শনিবার রাতে টরন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের দ্বৈত ইভেন্টের সেমিফাইনালে স্বাগতিক দলের কছে ২-১ সেটে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

টরন্টো থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এবারের আসরে ১৫টি দেশের শাটলাররা অংশ নিয়েছিলেন। প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনালে কানাডার দুই দলের বিপক্ষে জিতে আমরা সেমিফাইনালে উঠেছিলাম। তবে সেমিতে র‌্যাংকিংয়ে ৫৩ নম্বরে থাকা দুই কানাডিয়ান কেভেন লি ও লেন্দি ম্যানের সঙ্গে পেরে উঠিনি। ১০-২১, ২১-১৩ ও ১৭-২১ গেম পয়েন্টে হেরে গেছি।’

তিনি যোগ করেন, ‘কানাডায় ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাস বেড়েছে। এ মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ চ্যালেঞ্জে ফাইনালে ফাইট দেব আশাকরি।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবিরের কথা, ‘২-৭ ডিসেম্বর কানাডায় পদক জিতে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই শেষ করেছে আল আমিন ও মোয়াজ্জেম।

তবে এককে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের হয়ে খেলেছিল আইমান ইবনে জামান। সেরা ৩২ থেকে সে ছিটকে যায়।’ তিনি যোগ করেন, ‘গত বছর দেশের মাটিতেও ব্রোঞ্জ জিতেছিল মোয়াজ্জেম ও আল আমিন। এবার কানাডায় জিতল। আমার বিশ্বাস ঢাকায় আসন্ন টুর্নামেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে।’

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান