হোম > খেলা

ফাহিমের তোপের পর সাইম ঝড়, সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ৯ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারণী।

টসে হেরে ব্যাট করতে নেমে সালমান মির্জা, নাসিম শাহ আর ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুই প্রান্ত থেকে টানা বোলিংয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসিয়ে দেন সালমান-নাসিম। তাতে কোনো রান না করেই ফিরে যান রিজা হেনড্রিকস। কুইন্টন ডি কক এবং টনি ডি জর্জি দুজনই করেন ৭ রান করে।

প্রোটিয়াদের এই ধস অব্যাহত থাকে শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া দুই অংক স্পর্শ করেন ডোনোভান ফেরেইরা (১৫), করবিন বোশ (১১) ও ওটনেইল বার্টম্যান (১২)।

পাকিস্তানের পক্ষে ২৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিম। সালমান ১৪ রানে ৩ উইকেট ও নাসিম নেন ২৮ রানে ২ উইকেট।

জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। দুজন বিচ্ছিন্ন হন দলীয় ৫৪ রানে, ২৮ রান করে ফারহান আউট হলে। এরপর বাবর আজমকে নিয়ে দ্বিতীয় উইকেটে রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌছে দেন সাইম। ৩৮ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭১ রানে অপরাজিত থাকেন সাইম। বাবর অপরাজিত থাকেন ১৮ বলে ১১ রানে।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৯.২ ওভারে ১১১/১০ (ব্রেভিস ২৫, ফেরেইরা ১৫, বার্টম্যান ১২; ফাহিম ৪/২৩, সালমান ৩/১৪)
পাকিস্তান : ১৩.১ ওভারে ১১২/১ (সাইম ৭১*, ফারহান ২৮; বোশ ১/১৭)

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ